চ্যাম্পিয়নস ট্রফি

আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব: মিলার

স্পোর্টস ডেস্ক

আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব: মিলার

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। সেমিফাইনালে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকেই সাপোর্ট করবেন বলে জানালেন ডেভিড মিলার। সেমিফাইনালে হারের পর দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে প্রশ্ন করা হয়েছিল- ফাইনালে কোন দল সাপোর্ট করবেন। জবাবে মিলার বলেন, ‘সত্যি বলতে আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব। আমি আশা করি রোমাঞ্চকর একটি ফাইনাল হবে।’

বিজ্ঞাপন

সেমিফাইনালে ৬৭ বলে অপরাজিত সেঞ্চুরি উপহার দেন মিলার। কিন্তু ইনিংসের শেষদিকে তার বিস্ফোরক সেঞ্চুরি কাজে আসেনি। মিলার জানান, তারা প্রত্যেকেই ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই খেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়েছে। দুবাই থেকে ভ্রমণ করে লাহোরে এসে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। কেননা, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কারা হবে- সেটি নিশ্চিত ছিল না। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলকেও দুবাই গিয়ে অপেক্ষা করতে হয়েছে।

পরে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর লাহোরে ফেরত আসে প্রোটিয়ারা। ভ্রমণ ক্লান্তি ম্যাচ হারে কোনো প্রভাব ফেলেছে কি না- এমন প্রশ্নের উত্তরে মিলার জানান, কোনো অজুহাত দাঁড় করাতে চান না। তবে যে পরিস্থিতির মধ্য দিয়ে খেলতে যেতে হয়েছে তাদের, সেটি আদর্শ ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন