তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর আজ ডিপিএলে তিন মাঠে গড়িয়েছে তিন ম্যাচ। মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স। বিকেএসপিতে তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাবের। চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ডিপিএল তিন ম্যাচ শুরুর আগে হয়েছে দোয়া।
বিজ্ঞাপন
তামিমের সুস্থতা চেয়ে ম্যাচ শুরুর আগে দলগুলো দোয়া করেছে। এ ছাড়া গতকাল বাংলাদেশ ফুটবল দলও অনুশীলন শুরুর আগে তামিমের সুস্থতা চেয়ে দোয়া করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম খানিকটা সুস্থ হয়েছেন। হাঁটাচলা করতে পারছেন তিনি। এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

