আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রানবন্যার আসর, ছক্কার নতুন ইতিহাসের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক

রানবন্যার আসর, ছক্কার নতুন ইতিহাসের অপেক্ষা

ছক্কার বন্যায় ভাসছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র ৩২ ম্যাচেই উড়ে গেছে ৪৩১টি ছক্কা। যে গতিতে ব্যাটাররা খেলছেন, তাতে ২০২৪ আসরের রেকর্ড টিকে থাকা কঠিন বলেই মনে হচ্ছে। গত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫২ ম্যাচে হয়েছিল ৫১৭টি ছক্কা, যা এক আসরে সর্বোচ্চ। এবারের আসরে এখনো ফাইনালসহ ২৩ ম্যাচ বাকি। অথচ ৩২ ম্যাচেই ছক্কার সংখ্যা পৌঁছে গেছে ৪৩১-এ। গড় বলছে, নতুন রেকর্ড সময়ের অপেক্ষা।

২০২৪ আসরে ম্যাচপ্রতি ছক্কার গড় ছিল ৯.৯৪। এবারের আসরে সেই গড় লাফিয়ে ১৩.৪৭! অর্থাৎ, প্রতি ম্যাচেই আগের চেয়ে গড়ে প্রায় সাড়ে তিনটি বেশি ছক্কা দেখা যাচ্ছে। এই হার বজায় থাকলে শেষ পর্যন্ত ছক্কার সংখ্যা ৬০০ ছুঁলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু ছক্কাই নয়, বদলে গেছে ব্যাটিং মানসিকতা। ২০২৪ বিশ্বকাপে ব্যাটারদের সম্মিলিত রান তোলার গতি ছিল ১০৯.৯৬। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬.৪২Ñযা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। প্রথম ছয় ওভার থেকে শেষ ওভার পর্যন্ত চলছে নিরবচ্ছিন্ন আক্রমণ।

বিজ্ঞাপন

এখন প্রশ্ন একটাই—রেকর্ড কি ভাঙবে? ধারাবাহিকতা বলছে, ভাঙবেই। শুধু কবে-সেটাই দেখার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন