আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১ বলে ১৫ রান দিয়ে থমাসের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

১ বলে ১৫ রান দিয়ে থমাসের বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

খুলনার শুরুর বোলার ওশানে থমাস ইনিংসের প্রথম ওভারে যা করলেন তাতেই বিশ্বরেকর্ড। তবে এই বিশ্বরেকর্ড তিনি নিশ্চিতভাবে মনে রাখতে চাইবেন না। এই বিশ্বরেকর্ডে সাফল্যের কিছু নেই। আছে রান খরচ এবং ওয়াইড নো বলের গল্প।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চিটাগং কিংস। ইনিংসের প্রথম ওভার করতে এসে এক নাগাড়ে নো বল এবং ওয়াইড করেই গেলেন থমাস। নো বলে ছক্কাও হলো। নো বলে উইকেটও পড়লো! রানও হলো। এমন বেহিসেবি ওভারে তার প্রথম বৈধ বলের পর স্কোরবোর্ডে রান জমা ১৫! অর্থাৎ এক বলে ১৫ রান! এটাই বিশ্বরেকর্ড। সেই ওভারে সব মিলিয়ে ওশানে থমাস করলেন ১২টি বল। এর মধ্যে চারটি নো বল এবং দুটি ওয়াইড বল। পুরো ওভারে খরচ হলো তার ১৮ রান। এবং সেই ওভারে শেষ পর্যন্ত একটি উইকেটও পেলেন। এক ওভারে যা কিছু হতে পারতো তার সবকিছুই হলো যেন!

বিজ্ঞাপন

মিরপুরে খুলনা বনাম চট্টগ্রামের ম্যাচের সবচেয়ে ঘটনাবহুল ও আলোচিত ওভার হয়ে রইলো ওশানে থমাসের করা সেই প্রথম ওভার!

এতোদিন টি-টোয়েন্টি সংস্করণে ১ বলে সর্বোচ্চ ১৩ রান দেওয়ার রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার দখলে। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই বিব্রতকর রেকর্ডের মালিক হন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন