রবীন্দ্রর ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড

রবীন্দ্রর ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড

বাংলাদেশের করা ২৩৬ রানের জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৭২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। যদিও চাপের মুখে থাকা নিউজিল্যান্ডের হয়ে লড়াই করছেন রাচিন রবীন্দ্র।

তাসকিন আহমেদের করা ২১তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ফিফটি করেন রবীন্দ্র। ফিফটি করতে ৫০ বল খেলেন তিনি। এটা বাংলাদেশের বিপক্ষে রবীন্দ্রর প্রথম অর্ধশতক।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়ায় দলীয় ১৫ রানে উইল ইয়াং ও কেন উইলিয়ামনের উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ডেভন কনওয়েকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন রবীন্দ্র। কনওয়ে ৩০ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হলে এই জুটি ভাঙে।

কনওয়ের বিদায়ের পর লাথামকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করে যাচ্ছেন রবীন্দ্র। এই রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। রবীন্দ্র ৬৮ ও লাথাম ২০ রানে ব্যাট করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন