২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই তালিকায় নতুন মুখ তিনজন। এরা হলেন স্যাম কনস্টাস, বিউ ওয়েবস্টার ও ম্যাথু কুনেম্যান।
সিএ’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অ্যারন হার্ডি, শট অ্যাবট ও টড মার্ফি। তিন সংস্করণে না খেললেও উসমান খাজা, স্টিভ স্মিথ ও নাথান লায়নকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। জায়গা ধরে রেখেছেন ট্রাভিস হেড, মার্নাশ লাবুশান, অ্যালেক্স ক্যারি, নাথান অ্যালিস, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলরা। আশা জাগিয়েও শেষ পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা করে নিতে পারেননি জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ও কুপার কনোলি।
একনজরে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা: স্টিভ স্মিথ, উসমান খাজা, প্যাট কামিন্স, মিচেল মার্শ, নাথান লায়ন, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা, ট্রাভিষ হেড, ম্যাথু শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাশ লাবুশেন, বিউ ওয়েবস্টার, ক্যামেরুন গ্রিন, জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস ও ম্যাথু কুনেম্যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

