ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার ক্লাবগুলোর দাবির মধ্যেই আজ হচ্ছে ফেডারেশন কাপের ড্র। আগামী ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা। এর আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করতে চায় বাফুফে।
বিজ্ঞাপন
কিন্তু এরই মধ্যে কয়েকটি ক্লাব লিগ পিছিয়ে দেওয়ার দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছে। তাছাড়া লিগ কমিটি পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে। আজ বাফুফে ভবনে লিগ কমিটির সভা রয়েছে। সেখানে লিগের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

