চট্টগ্রাম টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২১৭ রানে লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে সফরকারী দল। তাতেই ইনিংসে হারের শঙ্কায় পড়েছে ক্রেইগ আরভিনরা।
প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৪৪৪ রানে থামে বাংলাদেশ। পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করতে হতো জিম্বাবুয়েকে। তবে তাদের শুরুটা হয়েছে এর উল্টো। দলীয় ৮ রানেই ব্রায়ান বেনেট ও নিক ওয়েলসকে হারায় তারা। দুজনকেই ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর বল হাতে অতিথিদের ব্যাটারদের যমদূত হয়ে উঠেন মেহেদি হাসান মিরাজ।
আরভিনকে ফিরিয়ে এর শুরুটা করেন এই অফস্পিনার। এরপর ওয়েসলে মাধেভেরে, তাফাদজাওয়া তিগা ও ওয়েলিংটন মাদাকাদজাকে আউট করেন মিরাজ। মাঝে শন উইলিয়ামসে বিদায় কেরন নাইম হাসান। তাতেই দলীয় ৯৩ রানে সপ্তম উইকেট হারায় জিম্বাবুয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

