প্রথম ২ ওয়ানডে শেষে ১-১ সমতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই সিরিজের শেষ একদিনের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিত আগে ব্যাট করছে স্বাগতিকরা। ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান তোলেছে তারা। ফিফটি করেছেন লঙ্কানদের টপঅর্ডার ব্যাটার কুশল মেন্ডিস।
চতুর্থ ওভারেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তানজিম হাসান সাকিব। সে ওভারের প্রথম বলে নিশান মাদুস্কাকে নাজমুল হোসেন শান্ত’র ক্যাচে পরিণত করেন এই পেসার। বিদায় নেওয়ার আগে মাত্র ১ রান করেন মাদুস্কা।
দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৫৬ রান যোগ করে প্রাথমিক বিপদ সামাল দেন পাথুম নিশাঙ্কা। ব্যক্তিগত ৩৫ রানে এই ওপেনার ফিরে গেলে জুটি ভাঙে। তাকে ফেরান ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
দলীয় ১০০ রানে কামিন্দু মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন কামিন্দু। তার ব্যাট থেকে আসে ১৬ রান। তার কিছুক্ষণ পর অর্ধশতক তুলে নেন কুশল। চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালঙ্কার সঙ্গে ইনিংস গড়ার কাজ করে যাচ্ছেন তিনি। এই রিপোর্ট লেখার সময় ৫৪ রানে ব্যাট করছেন কুশল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

