২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে মুখোমুখি হয় আর্জেন্টিনার ও ব্রাজিল। বুয়েনস আয়ারসে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের ২৫ রানে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৯ রান তোলে ব্রাজিল। দলটির হয়ে সর্বোচ্চ ১২ রান করেন কারোলিনা নাসিমেন্তো।
বিজ্ঞাপন
জবাবে নিকোল মন্তেইরোর দুর্দান্ত বোলিংয়ে ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হয় আর্জেন্টিনা। সর্বোচ্চ ১০ রান আসে মালেনা লোয়োর ব্যাট থেকে। আলবের্তিনা গালানের অবদান ৯ রান। ব্রাজিলের হয়ে পাঁচ উইকেট নেন নিকোল। চার ওভার হাত ঘুরিয়ে মাত্র সাত রান খরচ করেন তিনি। আগামী ১৭ মার্চ ফের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

