জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৪৮তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৫ সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়াম, ঢাকায় আয়োজন করা হয়েছে।

সোমবার বিকাল ০৩:০০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিযোগিতার কম্পিটিশন ডাইরেক্টর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে সারাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ২৪টি, পাবলিক বিশ্ববিদ্যালয় ৬টি, শারিরীক শিক্ষা কলেজ ২টি, সামরিক, বেসামরিক ও অন্যান্য সংস্থা ৯টি মোট ৪১টি সংস্থার ৪৪৫জন এ্যাথলেট অংশগ্রহণ করছে। পুরুষ এ্যাথলেট ৩৩৮জন ও মহিলা ১০৭জন।

১০০মিটার (পুরুষ) এ ৪ বছর পরে আবারো দ্রুততম মানব হলেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল। সময় নিয়েছেন ১০.৬১সে, (ই) এ নিয়ে ৫বার । টানা ১৬ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রাখলেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এবার সময় নিয়েছেন ১২.০১ সে. (ই)।

শটপুট পুরুষ ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়লেন নৌবাহিনী গোলাম সরোয়ার ১৫.৫০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। নিজের রেকর্ড নিজেই অতিক্রম করেছেন পূর্বে গত বছর ০৯/০২/২০২৪ সালে ১৪.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।

তিনদিন ব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি ইভেন্ট। ১ম দিনে ১২টি ইভেন্ট সম্পন্ন হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন