সিলেট টেস্ট

প্রথম দিন জিম্বাবুয়ের দাপট

প্রথম দিন জিম্বাবুয়ের দাপট

আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা। দিনটা ব্যাটে-বলে হতাশাময় হয়ে থাকল বাংলাদেশের জন্য। বিপরীতে দাপুেটে পারফরম্যান্সে প্রথম দিন নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়ে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের থেকে ১২৪ রানে পিছিয়ে আছে আফ্রিকার প্রতিনিধিরা। ব্রায়ান বেনেট ৪০ ও বেন কারান ১৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় খেলা শুরু করবেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদের পাশাপাশি মেহেদি হাসান মিরাজকে দিয়ে বোলিং করিয়েও বেনেট ও কারানের জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন মমিনুল হক সৌরভ। ৮ চারের পাশাপাশি একটি ছয় মারেন সাবেক অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে এছাড়া আর কোনো ব্যাটার ছয় মারতে পারেননি। স্বাগতিকদের ইনিংস ৪০ রান এনে দনে অধিনায়ক শান্ত। জাকের আলি করেন ২৮ রান। এছাড়া মাহমুদুল হাসান জয়ের অবদান ১৪ রান। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন তিনটি করে উইকেট। এছাড়া ভিক্টর নাইয়োচি ও ওয়েসলে মাধেভেরের শিকার দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশের ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার); মমিনুল ৫৬, শান্ত ৪০, জাকের ২৮, হাসান ১৯, জয় ১৪; মাদাকাদজা ৩/২১, মাজারাবানি ৩/৫০

জিম্বাবুয়ে: ৬৭/০ (১৪.১ ওভার); বেনেট ৪০*, কারান ১৭*; মিরাজ ০/১০

প্রথম দিন শেষে জিম্বাবুয়ে ১২৪ রানে পিছিয়ে

টস: বাংলাদেশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন