চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতেছেন ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করবে তার দল।
প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (৪ মার্চ) অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সবার আগে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ার মিশনে আগামী ৯ মার্চ মাঠে নামবে রোহিত শর্মার দল। ম্যাচটির ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
দুই দলের একাদশ:
নিউজিল্যান্ড: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও রার্ক।
দক্ষিণ আফ্রিকা: রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা, রসি ভ্যার ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

