বিসিবি নির্বাচনে লড়ছেন যারা

বিসিবি নির্বাচনে লড়ছেন যারা

বিসিবিতে মোট পরিচালকের পদ ২৫টি। এর মধ্যে তিন ক্যাটাগরি থেকে ২৩ জন নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন বাকি দুজন। পরিচালকদের ভোটে একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হবেন। তামিম ইকবালসহ ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু নির্বাচন করতে পারছেন না। টিকে থাকা ১৬ প্রার্থীদের মধ্যে থেকে ১২ পরিচালক নির্বাচিত হবেন। বিসিবির নির্বাচনে লড়াই করবেন যারা-

বিজ্ঞাপন

ক্যাটাগরি-১ : ঢাকা বিভাগ : আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা) ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা); রাজশাহী বিভাগ : হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ও এসএম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা); রংপুর বিভাগ : মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা) ও মো. নুর-এ-শাহাদৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)।

ক্যাটাগরি-২ : মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ), ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান (দীপন) (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব), মোখলেছুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম ফারুক আহমেদ (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীণ ক্রিসেন্ট ক্লাব), রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়র্স), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র) ও মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)।

ক্যাটাগরি-৩ : দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ও খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেট খেলোয়াড়)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...