গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে রিয়াল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে রিয়াল

ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। নিজেদের প্রথম ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে লস ব্লাঙ্কোসরা। এরপরও ‘এইচ’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিনে পা রাখল রিয়াল। নিজেদের সবশেষ ম্যাচে আরবি সালজবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে জায়ান্টরা।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাচুকাকে ৩-১ গোলে হারায় রিয়াল। তিন ম্যাচ শেষে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। তাদের সঙ্গে এই গ্রুপ থেকে নকআউটের টিকিট কেটেছে আল হিলাল। সৌদি আরবের ক্লাবটির নামের পাশে শোভা পাচ্ছে পাঁচ পয়েন্ট। সালজবুর্গের সংগ্রহ চার পয়েন্ট। কোনো পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট শেষ করেছে পাচুকা।

বিজ্ঞাপন

অসুস্থতার কারণে আগের দুই ম্যাচে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সালজবুর্গের বিপক্ষেও তাকে পায়নি রিয়াল। দলের সেরা ফরওয়ার্ডকেই ছাড়াই এদিন নিজেদের সেরা ফুটবলটাই উপহার দিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। আক্রমণে তাদের সঙ্গে পাল্লা দিয়েও তাই হার নিয়ে ফিরতে হয়েছে জার্মান ক্লাবটিকে।

৪০ মিনিটে সালজবুগের ডেডলক ভাঙেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফেডেরিকো ভালভার্দে। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে শেষ গোলটি করেন গঞ্জালো গার্সিয়া। শেষ ষোলতে ইতালিয়ান সিরি’এ জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন