আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ১০ টায় দেশ ছাড়েন নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তাররা।
বিজ্ঞাপন
দেশ ছাড়ার আগে এক ফেসবুক পোস্টে পেসার মারুফা আক্তার লিখেন, 'আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় সম্পদ।'
বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাইপর্ব শেষে শীর্ষে থাকা দুই দল খেলবে বিশ্বকাপে।
বাছাইপর্ব পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সবগুলো ম্যাচই হবে পাকিস্তানের লাহোরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

