স্পনসর নিয়ে দুশ্চিন্তায় ভারত

স্পনসর নিয়ে দুশ্চিন্তায় ভারত

আসন্ন এশিয়া কাপের স্পন্সর নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। সম্প্রতি নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাস করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। তাতেই বিপদে পড়েছে ভারত।

ভারতের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’ অ্যাপটির সঙ্গে বোর্ডের চুক্তি ভঙ্গ হতে পারে। এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিজ্ঞাপন

২০২৩ সালের জুলাই থেকে ভারতের জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে ড্রিম ১১। বিসিসিআইয়ের সঙ্গে তাদের তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি রয়েছে, যা চলার কথা ২০২৬ সালের জুলাই পর্যন্ত। তবে নতুন আইনের কারণে এই চুক্তি বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন