নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিতেই ঘাম ছুটে গেছে বার্সেলোনার। স্প্যানিশ লিগের ম্যাচে অতিথি মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা। ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন দানি ওলমো।
কষ্টার্জিত এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় পরিষ্কার ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। তবে আজ রাতে গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধানটা কমে চারে নেমে আসবে।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটিও। কোচ পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির হয়ে গোল দুটি করেন বার্নার্ডো সিলভা ও ম্যাথিউস নুনেস। পেনাল্টি থেকে সফরকারীদের হয়ে একটি গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড।
তবে ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নন্তেসের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

