দুর্দান্ত লড়াই

নেশন্স লিগের সেমিফাইনালে উঠল যারা

নেশন্স লিগের সেমিফাইনালে উঠল যারা

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে জায়ান্ট দলগুলোর মধ্যে এগিয়ে ছিল কেবল জার্মানি। যেটা জার্মানদের সেমিফাইনালে পা রাখতে বড় ভূমিকা রেখেছে। বিপরীতে দ্বিতীয় লেগের ফলাফলের ওপর ভাগ্য ঝুলে ছিল ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের। হতাশ হতে হয়নি এদের। দুর্দান্ত লড়াই শেষে সবাই শেষ চারে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

সবচেয়ে বড় কামব্যাক করেছে ফ্রান্স। প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তারা৷ দ্বিতীয় লেগে সমান ব্যবধানে জয় তুলে নেয় জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে বাজিমাত করে ফরাসিরা।

পর্তুগালের জন্যও দ্বিতীয় লেগটা কম চ্যালেঞ্জিং ছিল না। ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে প্রথম লেগ শেষ করে তারা। দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে পর্তুগিজরা।

প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। দ্বিতীয় লেগে দুই দলের লড়াই শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে। দুই লেগ মিলিয়ে ৫-৫ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় ৫-৪ গোলে জিতেছে স্প্যানিশরা। প্রথম লেগে ইতালিকে ২-১ হারায় জার্মানি। দ্বিতীয় লেগে দুই দলের লড়াই ৩-৩ গোলে ড্র হয়। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে জার্মানরা

সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল। শেষ চারের অপর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন