খবরটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম আগেই দিয়েছিল, বার্সেলোনায় যাচ্ছেন মার্কাস রাশফোর্ড। অবশেষে এ তারকা ইংলিশ ফরোয়ার্ড সারলেন সেই আনুষ্ঠানিকতা। নাম লিখলেন ন্যু ক্যাম্প শিবিরে। এক মৌসুমের জন্য ধারে রাশফোর্ডকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্ট ক্লাবটি।
ভালো খেলে নজর কাড়তে পারলে তার সামনে বার্সায় থিতু হওয়ার সুযোগ থাকবে। তেমনটা হলে আগামী বছর তাকে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় পাকাপাকিভাবে কিনে নিতে পারবে বার্সেলোনা। চুক্তিপত্রে রাখা হয়েছে তেমন সুযোগ। নতুন ঠিকানা বার্সাকে এখন নিজের ঘরের মতোই হচ্ছে রাশফোর্ডের।
এ নিয়ে তিনি বলেন, ‘এটা এমন একটি ক্লাব যেখানে স্বপ্নপূরণ হয়। কারণ, তারা বড় ট্রফি জেতে। মনে হচ্ছে আমি ঘরেই আছি। এটা বেছে নেওয়ার একটা বড় কারণ হলো জায়গাটা পরিবারের মতোই এবং খেলোয়াড়দের দক্ষতা দেখানোর জন্যও এটা ভালো জায়গা। আমি বার্সেলোনার মতো খেলতে মুখিয়ে আছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

