অভিষেক হচ্ছে হামজার

শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া, অধিনায়ক তপু বর্মন

শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া, অধিনায়ক তপু বর্মন

আর কিছুক্ষণ পর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচের শুরুর একাদশে থাকছেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। এই তারকা ফুটবলার না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে ডিফেন্ডার তুপ বর্মনের কাঁধে।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ইংল্যান্ড থেকে সম্প্রতি দেশে আসেন প্রিমিয়ার লিগের এই ফুটবলার। গত কয়েকদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন হামজা

বিজ্ঞাপন

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাকিল তপু, মিতুল মারমা, তারিক কাজি, মজিবর জনি, সাদ উদ্দিন।

ভারত: স্বদেশ জিগান (অধিনায়ক), বিশাল কাইথ, রাহুল বেকে, শুভাশিষ বোস, লিস্টন কোলাকো, ফারুখ হাজী, উদন্ত সিং, সুনিল ছেত্রী, আইয়ুশ দেব, বোরিশ সিং, লালেংমাওয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন