দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে সান্তোসহ আরও তিনটি ক্লাবে পা পড়েছে নেইমার জুনিয়রের- বার্সেলোনা, পিএসজি ও আল হিলাল। তবে তারকা ফরওয়ার্ড জানালেন, ক্লাব ক্যারিয়ারে পিএসজিতেই সেরা সময় কেটেছে তার।
নেইমার বলেন, ‘লম্বা সময় ধরেই আমি ফর্মে ছিলাম। সব ক্লাবেই ভালো সময় কাটিয়েছি। তবে আমার মনে হয় পিএসজিতে আমার ক্যারিয়ারের সেরা সময় কেটেছে। ক্লাবটিতে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আমার দারুণ সময় গেছে। এই চার বছর আমি অপ্রতিরোধ্য ছিলাম। সে সময়গুলোতে মনে হতো কেউ আমাকে থামাতে পারবে না।’
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

