ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেশ দাপুটে বোলিং করছিলেন স্পিনার আলিস আল ইসলাম। বোলিং অ্যাকশন পরিবর্তন করে ক্রিকেটে ফেরা এই রহস্য স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন জেগেছে।
বিজ্ঞাপন
আগামী ২৫ জানুয়ারি মিরপুরে বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন তিনি। ওই পরীক্ষায় উতরাতে পারলেই বিপিএলের বাকি অংশে খেলতে পারবেন আলিস।
তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল ইসলাম।
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের একাদশে আলিসকে রাখা হয়নি। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। বিপিএলের বাকি অংশ তিনি খেলতে পারবেন কি না সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৫ জানুয়ারি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

