আবারও বাউন্স রাজশাহীর চেক

স্পোর্টস রিপোর্টার

আবারও বাউন্স রাজশাহীর চেক

চেক বাউন্স আর দূর্বার রাজশাহী যেন একই সূত্রে গাঁথা। ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়ে মাঠে নামায় দূর্বার রাজশাহী। তবে ওই চেক দিয়ে কোনো টাকাই উত্তোলন করতে পারেনি ক্রিকেটাররা। আজ মঙ্গলবার ফের বাউন্স হয়েছে দূর্বার রাজশাহীর মালিকের দেওয়া চেক।

এখন পর্যন্ত দূর্বার রাজশাহীর ক্রিকেটাররা মোট পারিশ্রমিকের ২৫ শতাংশ হাতে পেয়েছেন। অথচ, চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত ৭৫ শতাংশ পারিশ্রমিক পাওয়ার কথা। তাই এতো বেশি আলোচনায় দূর্বার রাজশাহী। প্রথম কিস্তিতে পাওয়া ২৫ শতাংশ পারিশ্রমিক পেতেও অবশ্য বেশ বেগ পেতে হয়েছে দলটির ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

তখনও ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া চেক বাউন্স হয়েছিল। পরে অনুশীলন বয়কট করে ক্রিকেটাররা। পরে নগদ অর্থ দিয়ে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন