১৫শ দৌড়বিদ নিয়ে হয়ে গেল নরসিংদীর ম্যারাথন

নরসিংদী প্রতিনিধি

১৫শ দৌড়বিদ নিয়ে হয়ে গেল নরসিংদীর ম্যারাথন

‘সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নাই’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে হয়ে গেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। নরসিংদী রানার কমিউনিরি আয়োজনে আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নরসিংদী আরশীনগর রেলগেইট এলাকায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

বিজ্ঞাপন

এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে সব মিলিয়ে ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, ৫ টায় থেকে হাফ ম্যারাথন ও ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটার মিনি ম্যারাথন উদ্বোধনের পর বেলা ১১ টা পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।

পরে নরসিংদী সরকারী কলেজ মাঠে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এসময় আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর খবির উদ্দিন ও আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরির পুরুষ ৭জন ও নারী ৭জন করে মোট ৪২ এবং বয়স্কদের মধ্যে ৫জন করে মোট ১০জনসহ সর্বমোট ৫২জন প্রতিযোগীকে সম্মাননা জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন