নিউজিল্যান্ডের হয়ে খেলা টম ব্রুস এবার খেলবেন স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ (বিশ্বকাপ বাছাইপর্ব)-এর কানাডা লেগে স্কটল্যান্ডের জার্সিতে দেখা যাবে ৩৪ বছর বয়সি টপ অর্ডার ব্যাটারেকে।
বাবার কারণে স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন ব্রুস। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ব্রুস। ১৭ ইনিংসে দুই ফিফটিতে তার সংগ্রহ ২৭৯ রান।
২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলে খেলেছিলেন তিনি। এরপর পাড়ি জমান নিউজিল্যান্ডে। ব্রুস ২০১৪ সাল থেকে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

