আশুতোষ বীরত্বে দিল্লির অবিশ্বাস্য জয়

আশুতোষ বীরত্বে দিল্লির অবিশ্বাস্য জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার (২৪ মার্চ) দিনের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য লড়াই হলো লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে। যেখানে শেষ হাসি হেসেছে ভারতের রাজধানী পাড়ার ফ্র‍্যাঞ্চাইজিটি। আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে এক উইকেটে জিতেছে তারা।

বিজ্ঞাপন

লখনৌর দেওয়া ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে দিল্লি। যদিও আশুতোষের ৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর দিয়ে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ৩১ বলের ৫টি করে চার এবং ছয় মারেন আশুতোষ। ১৫ বলে বলে ৩৯ রান করেন ভিপরাজ নিগম। ২২ বলে ৩৪ করেন ট্রিস্টাস স্টাবস। ডু প্লেসির অবদান ২৯ রান।

এর আগে মিচেল মার্শ ও নিকোলাস পুরানের ফিফটিতে এই পুঁজি পায় লখনৌ। ৩০ বলে ৭৫ রান করেন পুরান। ৭২ রান আসে মার্শের ব্যাট থেকে। ৩৬ বল খেলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

লখনৌ সুপার জায়ান্টস: ২০৯/৮ (২০ ওভার); পুরান ৭৫, মার্শ ৭২; স্টার্ক ৩/৪২

দিল্লি ক্যাপিটালস: ২১১/৯ (১৯.৩ ওভার); আশুতোষ ৬৬*, নিগম ৩৯; শার্দুল ২/১৯

ফল: দিল্লি উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন