আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহামেডানের নির্বাচন ৯ মার্চ, তফসিল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানের নির্বাচন ৯ মার্চ, তফসিল ঘোষণা

ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন-২০২৬ উপলক্ষে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১২টায় খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি শেষে বিকাল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। নির্বাচন বিধি অনুযায়ী পরিচালক পদের জন্য নগদ ১০,০০০ টাকা এবং সভাপতি পদের জন্য ৫০,০০০ টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। ক্লাবের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুযায়ী কেবল দাতা ও স্থায়ী সদস্যরা (মৃত সদস্য ব্যতীত) মনোনয়নপত্র কিনতে পারবেন।

মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ মার্চ দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। যথাস্থানে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর থাকতে হবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পরদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাছাই ও আপত্তি শুনানি শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৪ মার্চ বিকাল ৩টায় চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা)। বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: