দুই জয় নিয়ে জর্ডানে মেয়েরা

দুই জয় নিয়ে জর্ডানে মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের সামনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা। গুরুত্বপূর্ণ এই বাছাই পর্ব সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে তারা।

প্রথম ম্যাচে সিরিয়াকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে স্বাগতিক আমিরাতের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এ দুই জয় নিয়েই আজ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে দুবাই থেকে জর্ডানের বিমান ধরেন অর্পিতা বিশ্বাসরা।

বিজ্ঞাপন

তাদের লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার। এজন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডান এবং ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন