দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আর্জেন্টিনা-ব্রাজিলের দুই রকম জয়

আর্জেন্টিনা-ব্রাজিলের দুই রকম জয়

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও দুই দলের জয়ের ধরন ছিল দুই রকম।

উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেন ক্লদ্রি এচেভেরি ও মরিসিও ক্যারিজো। ম্যাচের ৫২ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এরপরও স্বস্তিতে থাকতে পারেনি লিওনেল মেসিদের উত্তরসূরীরা। পরবর্তী ৮ মিনিটের মধ্যে দুইবার জালে বল জড়িয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় উরুগুয়ে। ৬৯ মিনিটে ক্যারিজোর কল্যাণে স্কোরলাইন ৪-২ করে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে ক্রসির গোলে আরেকদফা সমতায় ফেরার আভাস দেয় উরুগুইয়ানরা। যদিও শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করতে হয় তাদের।

আর্জেন্টিনার মতো গোলবন্যায় ভাসেনি ব্রাজিলের ম্যাচ। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল করেন লাগো দি সিলভা। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোলটি করেন এই ডিফেন্ডার। ম্যাচের বাকি সময়ে এই গোলের শোধ দিতে পারেনি কলম্বিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন