করোনা টিকার জাল সনদ

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

করোনা মহামারির সংকটময় সময়ে টিকার ভুয়া সনদ সংগ্রহের দায়ে বড় ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন গ্রানিত জাকা। সে সময় বিদেশ ভ্রমণ ও অন্যান্য জরুরি কাজের জন্য টিকার একটি জাল সনদ জমা দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ককে প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে একটি সংক্ষিপ্ত বিচারিক আদেশের মাধ্যমে শাকাকে এই শাস্তি প্রদান করা হয়েছে। রায়ে প্রতিদিনের জন্য তিন হাজার সুইস ফ্রাঁ হারে সব মিলিয়ে ৫০ দিনের জরিমানা করা হয়েছে তাকে। যার মোট আর্থিক পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা। তবে তার এই শাস্তি স্থগিত করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এমন আর কোনো অপরাধ না করলে শাকার জরিমানাটি কার্যকর হবে না।

অপরাধ স্বীকার করে জাকা আদালতের এই রায় কোনো দ্বিমত ছাড়াই মাথা পেতে নিয়েছেন এবং নিজের ভুলের দায় পুরোপুরি স্বীকার করে নিয়েছেন। অপরাধ সংঘটিত হওয়ার ওই সময়ে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আর্সেনালের হয়ে খেলছিলেন।

আদালতের রায়ের পর নিজের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গ্রানিত শাকা জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সঙ্গে এই কঠিন সময়ে যেসব শুভাকাঙ্ক্ষী ও সমর্থক তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন