কমলাপুরে ট্রায়াল দিলেন মতিন ও কাদের

কমলাপুরে ট্রায়াল দিলেন মতিন ও কাদের

দেওয়ান হামজা চৌধুরীর পথ অনুসরণ করে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী দুই প্রবাসী ফুটবলার ইলমান মতিন ও আব্দুল কাদের। আজ কমলাপুরের স্টেডিয়ামে বাফুফের ট্রায়ালে অংশ নিয়েছেন তারা। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলে খেলতে চান এই দুই ফুটবলার। আগামী মে মাসে অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্ট রয়েছে।

বিজ্ঞাপন

মূলত এই টুর্নামেন্টের জন্য বয়সভিত্তিক দল শক্তিশালী করতে চায় বাংলাদেশ। যে কারণে মতিন ও কাদেরের ট্রায়াল নেওয়া হয়েছে। ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন কাদের। ইলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবে খেলেন ইলমান। এই প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নেন বাফুফের একাডেমির হেড গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তবে দুজনের কেউই দুই প্রবাসীদের ব্যাপারে মন্তব্য করেননি। মতিন ও কাদের ট্রায়ালে ঠিকেছেন কি না- সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে।

এর আগে গত বছর বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দলে খেলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম। এবার বয়সভিত্তিক দলের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাছাই করার বড় উদ্যোগ নিয়েছে বাফুফে। আগামী জুনে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হবে। ইতোমধ্যে সেখানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ৩২ প্রবাসী ফুটবলার। এর মধ্যে মতিন ও কাদেরও আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন