বাংলাদেশ ভোগাচ্ছে উইলিয়ামস-ওয়েলস জুটি

বাংলাদেশ ভোগাচ্ছে উইলিয়ামস-ওয়েলস জুটি

৭২ রানে জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর থেকেই স্বাগতিকদের ভোগাচ্ছেন শন উইলিয়ামস ও নিক ওয়েলস। তৃতীয় উইকেটে ক্রিজে থিতু হয়ে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অতিথিদের এই দুই ব্যাটার।

এই রিপোর্ট লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান। উইলিয়ামস ৫২ ও ওয়েলস ৫৩ রান নিয়ে ব্যাট করছেন। তৃতীয় উইকেটে ৮৫ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন এই দুজন।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ব্যক্তিগত ২১ রানে বেনেট তানজিম হাসান সাকিবের শিকার হলে এই জুটি ভাঙে। সমান ২১ রান করে বিদায় নেন কারান। তার উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন