বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টুকিটাকি

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টুকিটাকি

২৭ মাস পর শান্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন নাজমুল হোসেন শান্ত। এর মাধ্যমে এই সংস্করণে প্রায় ২৭ মাস ও ৩৪ ম্যাচ পর ওপেনিং করতে নামেন বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম শান্ত

উইল ও রার্কের বলে আউট হওয়ার আগে ৭৭ রানের ইনিংস খেলেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফিতে এটা বাংলাদেশের কোনো অধিনায়কের প্রথম ফিফটি।

ফিফটি বঞ্চিত জাকের

ভারতের বিপক্ষে আগের ম্যাচে দলের বিপদে তাওহিদ হৃদয়ের সঙ্গে হাল ধরেন জাকের আলী অনিক। খেলেন ৬৮ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষেও হেসেছে তার ব্যাট। তবে এদিন ৪৫ রান করে ফিরে যান জাকের।

বাংলাদেশের ১৮১ ডট

নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান। নিজেদের ইনিংসে ১৮১টি ডট বল দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। যা ৩০.১ ওভারের সমান।

শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে ধাক্কা

পুঁজিটা বড় না হলেও শুরুতেই নিউজিল্যান্ডের ইনিংসে আঘাত হানেন বাংলাদেশের পেসাররা। ব্ল্যাক ক্যাপসদের বোর্ডে কোনো রান না উঠতেই উইল ইয়াংকে ফেরান তাসকিন। দলীয় ১৫ রানে কেন উইলিয়ামসনকে আউট করেন নাহিদ রানা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন