চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে কম আলোচনা সমালোচনা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তির কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এমনকি ফটোসেশনে অংশ নিতে পাকিস্তান যাবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
দুটি ইস্যুতেই সব বিতর্কের সমাপ্তি হয়নি। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত-কোহলিদের জার্সিতে থাকছে না পাকিস্তানের নাম। যদিও শেষ পর্যন্ত এই গুঞ্জন বাস্তবে রূপ নেয়নি।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য নিজেদের জার্সি উন্মোচন করেছে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া (বিসিসিআই)। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের জার্সি পরেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত।
সে সিরিজ থেকে কেবলমাত্র একটি পরিবর্তন আনা হয়েছে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টের জন্য। নিয়ম অনুযায়ী, জার্সির ওপরের ডান কোণে টুর্নামেন্টের লোগা, আয়োজক পাকিস্তানের নাম ও সাল যুক্ত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

