আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শত্রু দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

স্পোর্টস ডেস্ক

শত্রু দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা দেশে আপাতত কোনো জাতীয় বা ক্লাব দল পাঠানো হবে না। এতে আসন্ন আন্তর্জাতিক সূচি, এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, এই নিষেধাজ্ঞা সব ধরনের ক্রীড়া দলের ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও ঘোষণায় সরাসরি বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি, তবুও পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আলোচনায় চলে এসেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব দেশকে আমাদের কাছে শত্রু হিসেবে বিবেচিত এবং যারা ইরানিয়ান অ্যাথলেট ও দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে অক্ষম, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় ও ক্লাব দলের যাওয়া নিষিদ্ধ থাকবে।’

এই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যেই ক্লাব ফুটবলেও পড়তে পারে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটে ট্র্যাক্টর সাজি এফসির একটি ম্যাচ সৌদি আরবের দুবাইয়ে হওয়ার কথা থাকলেও, সেটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সূচি পুনর্নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ফেডারেশন ও ক্লাবগুলোকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: