আমিরাতে নতুন দায়িত্বে ট্রট-বন্ড

আমিরাতে নতুন দায়িত্বে ট্রট-বন্ড

প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব হারানোর পরদিনই নতুন ঠিকানা খুঁজে পেলেন জোনাথান ট্রট। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতে গলফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক ইংলিশ ব্যাটার।

একই দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। অ্যান্ডি ফ্লাওয়ার ও ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হবেন দুই কিংবদন্তি ক্রিকেটার। এর আগে এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালস এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন বন্ড।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যান্ড্রু পাটিককে ব্যাটিং কোচ ও ইংলিশ সাবেক ব্যাটসম্যান জিম ট্রটনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গলফ জায়ান্টস।।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মাঠের লড়াই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন