নানা গুঞ্জনের মাঝে বিসিবিতে বৈঠকে ফারুক ও ক্রিকেটাররা

নানা গুঞ্জনের মাঝে বিসিবিতে বৈঠকে ফারুক ও ক্রিকেটাররা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের ওপর নিষেধাজ্ঞাসহ আরও কিছু ক্রিকেটীয় কারণ নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়েছে ক্রিকেটপাড়ায়। এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। এই সভায় ক্রিকেটারদের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। বিসিবির পক্ষ থেকে ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত আছেন ইফতেখার রহমান মিঠু ও নাজমুল আবেদিন ফাহিম।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামপাড়া অনেকটা ফাঁকা থাকার কথা। কিন্তু আজ সকাল থেকেই হোম অব ক্রিকেটে ভিন্ন চিত্র। সকাল থেকে ক্রিকেটারদের আনাগোনা মিরপুরের বিসিবি কার্যালয়ে। পরে বোর্ড সভাপতিও এসে হাজির হন। জানা গেছে, বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পক্ষ থেকে লিগ বর্জনের ডাক আসতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

তামিম ছাড়াও মোহামেডানের মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়দরা হাজির হন বিসিবি কার্যালয়ে। অন্য দলের ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানের মতো তারকা ক্রিকেটাররাও এসে হাজিন হন। দুপুরের জুম্মার নামাজের পর বিসিবিতে আসেন সভাপতি ফারুক আহমেদ।

তারপরই বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের বিষয়টি খোলাসা হয়ে যায়। ডিপিএলে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞাসহ আরও কিছু বিষয় নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করবেন ক্রিকেটাররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন