হামজা চৌধুরী ইংল্যান্ড ফিরে যাচ্ছেন আজ

হামজা চৌধুরী ইংল্যান্ড ফিরে যাচ্ছেন আজ

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে গতকাল বিকালে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। দলের সঙ্গে ঢাকায় ফিরলেও আজ হামজা চৌধুরী ইংল্যান্ডের বিমান ধরবেন।

হামজার বাবা দেওয়ান মোর্শেদ জানান, হামজা ইংল্যান্ড ফিরে যাচ্ছেন। হবিগঞ্জের বাড়িতে যাবেন না। ঢাকায় তার কয়েকটি প্রোগ্রাম রয়েছে। সেখানে যোগ দেওয়ার পর ইংল্যান্ডের বিমান ধরার কথা হামজার। শিলং থেকে গতকাল সকালে বাংলাদেশ ফুটবল দল আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হয়।
সেখান থেকে কলকাতার বিমানে চড়ে দল। কলকাতা থেকে বিকাল ৫টায় ঢাকায় পৌঁছান ফুটবলাররা। হামজাকে পেয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ। দুদলের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও সবার হৃদয় জয় করে নিলেন হামজা।

এশিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, ১০ জুন। ঢাকার মাঠে হবে ম্যাচটি। সব ঠিক থাকলে এই ম্যাচ খেলতে আসবেন হামজা। ভারতের বিপক্ষে ১০ নভেম্বর পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটিও হবে ঢাকায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন