আগামী ১৪ থেকে ১৯ জুলাই হবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপ। এ প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন আইমান ইবনে জামান এবং ফয়জুল ইসলাম জাকারিয়া নামের দুজন শাটলার।
আইমান দুইবারের সাবেক চ্যাম্পিয়ন। অন্যদিকে, প্রথমবারের মতো প্রতিযোগিতায় খেলবেন জাকারিয়া। আসন্ন প্রতিযোগিতায় ১০ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হচ্ছে। অতীতে এত প্রাইজমানি দেওয়া হয়নি।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন জানান, ‘শাটলারদের আর্থিক দৈন্যতা আমাকে কষ্ট দেয়। তাই এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ লাখ টাকা প্রাইজমানির ঘোষণা দিয়েছি আমরা।’
নানা কারণে ২০১৪ সাল থেকে লিগ হয়নি। প্রথম বিভাগে ৯টি ক্লাব খেলত। বিগত ১১ বছরে ক্লাবগুলোতে ধুলার স্তর জমেছে। সুমন জানান, ‘এবার টার্গেট হচ্ছে বাংলাদেশে প্রথম বিভাগ লিগ করা। তিনটি দল হলেও তাদের নিয়েই লিগ করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

