সিনসিনাটি ওপেনে সাবালেঙ্কা-সিনারের জয়

সিনসিনাটি ওপেনে সাবালেঙ্কা-সিনারের জয়

আরিয়ানা সাবালেঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সিনসিনাটি ওপেনে বেলারুশের এ তারকা খেললেন চ্যাম্পিয়নের মতোই। দাপুটে পারফরম্যান্সে হারালেন মার্কেতা ভন্দ্রোসোভাকে।

বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রের এ প্রতিপক্ষকে ৭-৫ ও ৬-১ গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। সরাসরি সেটের অনায়াস জয়ে শেষ ৩২ পর্বে নাম লিখেছেন তিন গ্র্যান্ড স্ল্যামের মালিক। এই রাউন্ডে সাবালেঙ্কা খেলবেন এমা রাদুকানুর বিপক্ষে। সাবালেঙ্কার পরের রাউন্ডের প্রতিপক্ষ রাদুকানুও পেয়েছেন দুরন্ত এক জয়।

এ ব্রিটিশ তারকা ৬-৩ ও ৬-২ গেমে ধসিয়ে দিয়েছেন অলগা ডানিলোভিচকে। সাবালেঙ্কার মতো দুর্বার জয় পেয়েছে আরেক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জানিক সিনার। শীর্ষ বাছাই এ ইতালিয়ান তারকা ৬-১ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন কলম্বিয়া ড্যানিয়েল এলাহি গালানকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন