ফের জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো প্রোটিয়ারা

ফের জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো প্রোটিয়ারা

জয় দিয়ে সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। হারিয়েছিল জিম্বাবুয়েকে। এবার ফের স্বাগতিকদের উড়িয়ে দিলো প্রোটিয়ারা। সফরকারীরা জিতল ৭ উইকেটে। জয়টা পেল ১৬ বল হাতে রেখেই।

বিজ্ঞাপন

এ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। হারাতে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে জিম্বাবুয়ে। ফিফটি হাঁকান ওপেনার ব্রায়ান বেনেট (৬১)।

জবাবে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১৪৫ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে হাফসেঞ্চুরি হাঁকান রসি ভন ডার ডুসেন (৫২*) ও রুবিন হারম্যান (৬৩)।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ১৪৪/৬, ২০ ওভার।

দক্ষিণ আফ্রিকা : ১৪৫/৩, ১৭.২ ওভার।

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : রুবিন হারম্যান (দক্ষিণ আফ্রিকা)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন