আম্পায়ারদের শাস্তি চান চেজ

আম্পায়ারদের শাস্তি চান চেজ

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে ১৫৯ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর আম্পায়ারদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজ।

তার ক্ষোভের কেন্দ্রে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তার অন্তত ৬টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব বিতর্কিত সিদ্ধান্তের জন্য তিনি আম্পায়ারদের শাস্তি চান।

বিজ্ঞাপন

চেজ বলেন, ‘এটা হতাশাজনক; কারণ খেলোয়াড় হিসেবে যখন আমরা ভুল করি, যখন আমরা সীমা ছাড়িয়ে যাই, তখন আমাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কখনো কখনো নিষিদ্ধও করা হয়। আর্থিক জরিমানা বা অন্য কিছুও হতে পারে। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের? তাদের কখনো কিছুই হয় না। একটি খারাপ সিদ্ধান্ত একজনের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। কারো বিপক্ষে খারাপ সিদ্ধান্ত গেলে কিছু শাস্তির ব্যবস্থা করা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন