ইউনাইটেডকে হারিয়ে ৩৫ বছর পর টটেনহামের ডাবল

ইউনাইটেডকে হারিয়ে ৩৫ বছর পর টটেনহামের ডাবল

ব্যর্থতার বৃত্তে আটকে আছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে টটেনহামের কাছে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। এই জয়ে লিগে ৩৫ বছর পর ম্যানচেস্টারের ক্লাবটির বিপক্ষে ডাবলের স্বাদ পেলো স্পার্সরা।

প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে গত সেপ্টেম্বরে প্রথম পর্বের ম্যাচে ইউনাইটেডের মুখোমুখি হয় টটেনহাম। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সে ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে লন্ডনের ক্লাবটি। ইংল্যান্ডের শীর্ষ লিগে এর আগে সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে দুই দেখাতেই ইউনাইটেডকে হারিয়েছিল টটেনহাম।

বিজ্ঞাপন

টটেনহাম হটস্পার স্টেডিয়ামে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৩ মিনিটে জয়সূচক গোল করেন জেমস ম্যাডিসন। বক্সের ভেতর থেকে নেওয়া লুকাস বার্গভালের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। যদিও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে জড়ান ম্যাডিসন। চোট কাটিয়ে প্রায় ৪ সপ্তাহ পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। প্রত্যাবর্তনেই টটেনহামের জয়ের নায়ক বনে গেলেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে এটা তার প্রথম গোল।

পিছিয়ে পড়ে প্রথমার্ধের বাকি সময় ও বিরতির পর বেশকিছু সুযোগ তৈরি করে ইউনাইটেড। তবে ফরওয়ার্ডদের ব্যর্থতার কারণে ম্যাচে ফিরতে পারেনি সফরকারী দল। তাই ম্যাচের শুরুতে পাওয়া গোলেই পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় টটেনহাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন