বিসিবি একাডেমিতে নারী ক্রিকেটারদের ঈদ আনন্দ

বিসিবি একাডেমিতে নারী ক্রিকেটারদের ঈদ আনন্দ

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এজন্য ঈদুল ফিতরের ছুটি মেলেনি নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিদের। তাই ঈদের দিনটা বিসিবি একাডেমিতেই কাটল নারী দলের ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে কিছুদিন ধরেই ক্যাম্প করছে বাংলাদেশ দল। ঈদের আগের দিনও (৩০ মার্চ) ছিল তাদের দলীয় অনুশীলন। ঈদের দিন নারী দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত বিসিবি কার্যালয়ের সামনে হাজির হন। সবাই পরনেই ছিল নতুন জামা। এ সময় সবাই হাসি, আনন্দে মেতে উঠেন। সবাই পরিবারের বাইরে থেকে ঈদ পালন করছেন সেটা দেখে বোঝার উপায় ছিল না।

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তার আগে ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের লক্ষ্যে ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জ্যোতিরা। তার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন