আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ মেয়েদের কাবাডিতে প্রতিভা অন্বেষণ শুরু করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ৫ দিনব্যাপী প্রতিভা অন্বেষণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম।
বিজ্ঞাপন
এ সময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন। দেশের ২২ জেলার ৬০ নবীন খেলোয়াড় এই প্রতিভা অন্বেষণে অংশ নিচ্ছেন। কাবাডি ফেডারেশনের তিনজন কোচ তাদের নিয়ম-কানুন শেখাচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

