এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ভারত। তারা কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে এই আসরে অংশগ্রহণ করতে দেবে না।
পেহেলগাম হামলার জের ধরে সেপ্টেম্বরে আয়োজিত এই আসর নিয়ে হকি ইন্ডিয়ার এক কর্তা বলেন, ‘সরকারের তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেটাই পালন করব। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় না পাকিস্তানকে ভারতে খেলতে নামার অনুমতি দেওয়া হবে।’
বিহারের রাজগিরে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক ভারত ছাড়াও খেলার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। এই আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি হকি বিশ্বকাপের ছাড়পত্র পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

