ফ্রান্সের জয়রথ ছুটছেই। একের পর এক ম্যাচে জিতে চলছে দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার তারা ৩-০ গোলে হারালো আজারবাইজানকে। টানা তিন জয়ে বিশ্বকাপের মূলপর্বের আরও কাছে পৌঁছে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে একটি করে গোল করেন এমবাপ্পে, আন্দ্রে র্যাবিওট ও থাউবিন।
প্যারিসে ৭৬ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য মোট ৩৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। বিপরীতে খুঁজেই পাওয়া যায়নি এমবাপ্পেদের প্রতিপক্ষকে। আজারবাইজান শট নিতে পারে স্রেফ একটি।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয়ী ইউক্রেইন ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

