তরেসের হ্যাটট্রিক

গোল উৎসব করে সেমিফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক

গোল উৎসব করে সেমিফাইনালে বার্সা

কোপা দেল রের শেষ আটের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। কাতালান পাড়ার ক্লাবটির বড় জয়ের নায়ক ফেররান তরেস। দারুণ এক হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ ফরওয়ার্ড।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের মাঠ মেস্তালা স্টেডিয়ামে প্রথমার্ধেই চারবার ভ্যালেন্সিয়ার জালের ঠিকানা খুঁজে নেয় বার্সা। প্রথম আধাঘণ্টার মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। তার গোলে তৃতীয় মিনিটে এগিয়ে যায় বার্সা। ১৭ মিনিটে ব্যবধান বাড়ান এই তারকা ফুটবলার। ৩০ মিনিটে নিজের শেষ গোল করেন তরেস। তার আগে ২৩ মিনিটে লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। বিরতির পর ৫৯ মিনিটে সফরকারী দলের হয়ে পঞ্চম তথা শেষ গোল করেন লামিনে ইয়ামাল।

এ নিয়ে ১২ দিনের ব্যবধানে দুটি ভিন্ন প্রতিযোগিতায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল উৎসব করল বার্সা। এর আগে গত ২৭ জানুয়ারি স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের ঢেরা অলিম্পিক স্টেডিয়ামে ডেকে এনে মাঝারি মানের ক্লাবটিকে ৭-১ গোলে হারায় হান্সি ফ্লিকের শিষ্যরা। অর্থ্যাৎ টানা ২ ম্যাচে ভ্যালেন্সিয়ার জালে ১২ গোল করল তারা। বিপরীতে হজম করল মাত্র এক গোল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন