কুড়িতে পা রাখার আগেই নিজের জাত চিনিয়েছেন রুনি বার্দগি। তাই এই তরুণ উইঙ্গারের দিকে নজর ছিল ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের। অবশেষে সুইডেনের বয়সভিত্তিক দলে খেলা রুনিকে পাওয়ার লড়াইয়ে জিতে গেল বার্সেলোনা।
বিজ্ঞাপন
রুনির সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে স্প্যানিশ লা লিগার শীর্ষ ক্লাবটি। সোমবার (১৪ জুলাই) কাতালানরা বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সার জার্সিতে খেলবেন রুনি।
২০২১ সাল থেকে কোপেনহেগেনের মূল দলে খেলছেন রুনি। নিজের ফুটবল দক্ষতা, গতি ও গোল স্কোরিংয়ে স্বামর্থ্য দিয়ে ইউরোপের সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের তালিকায় জায়গা করে নেন ১৯ বছর বয়সী রুনি। এবার বার্সার মতো ক্লাবে জায়গা পেয়ে নিজের স্বপ্নযাত্রাকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

